News Flash

Image

বিভিন্ন দোকানে খাদ্য দপ্তরের অভিযান

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে আজ জিবি বাজারে অভিযান চালিয়েছে। অভিযানে নেমে বাজারের মেয়াদোর্ত্তীণ সামগ্রী বিক্রি সহ ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গেছে। পাশাপাশি অবৈধভাবে মজুত করে রাখা দুটি এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে খাদ্য দপ্তর। যাদের দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী পাওয়া গেছে তাদের বিরুদ্ধে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিসিএম ও খাদ্য কন্ট্রোল অফিসার প্রদীপ ভৌমিক।

এদিন অতিরিক্ত মহকুমা শাসক বিপুল চন্দ্র দাস জানিয়েছেন, শুক্রবার জিবি বাজারে বিভিন্ন ফাস্টফুড ও বিভিন্ন দোকান অভিযান চালানো হয়েছে। হানা দিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ২টি এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দোকান থেকে মেয়াদোত্তীর্ণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। তাছাড়া বিভিন্ন দোকানে খাদ্যসামগ্রীর দাম সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, তাছারা,
অনেকগুলো প্লাস্টিক ব্যাগ উদ্ধার করা হয় এবং যেসব দোকানে পরিষ্কার একদম নেই সেই সব দোকানদারকে জরিমানা করা হয়েছে। এরকম অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।

এদিনের অভিযানে উপস্হিত ছিলেন ফুড ইন্সপেক্টর শর্মিষ্ঠা দাস এবং কিষান সাহা ফুড ইন্সপেক্টর, সহ লিগেল মেট্রলজি ও ফুট সেফটি আধিকারিকরা।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top