News Flash

  • Home
  • প্রধান খবর
  • এবারের নির্বাচন জম্মু ও কাশ্মীরকে নতুন উচ্চতায় নিয়ে যাবে : পুষ্কর সিং ধামি
Image

এবারের নির্বাচন জম্মু ও কাশ্মীরকে নতুন উচ্চতায় নিয়ে যাবে : পুষ্কর সিং ধামি

সাম্বা, ১২ সেপ্টেম্বর (হি.স.): এবারের নির্বাচন জম্মু ও কাশ্মীরকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। জম্মু ও কাশ্মীরের সাম্বায় ভোট-প্রচারে এমনটাই দাবি করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বৃহস্পতিবার সাম্বার নির্বাচনী জনসভায় পুষ্কর সিং ধামি বলেছেন, জম্মু ও কাশ্মীরকে উন্নয়নের পথে ও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার নির্বাচন এটি, আমি নিশ্চিত আপনারা ‘পদ্ম’-কে ভোট দেবেন এবং এখানে ডবল ইঞ্জিনের সরকার গঠন করবেন। এখন সর্বনিম্ন সন্ত্রাসবাদ ও সর্বাধিক পর্যটন রয়েছে জম্মু ও কাশ্মীরে।”উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আরও বলেছেন, “আমাদের পিডিপি, কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের চিন্তাভাবনাকে হারাতে হবে। এটাই সময় ইতিহাস গড়ার।” বিজেপি নেতা ধামি বলেছেন, “সম্প্রতি, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে বলেছিলেন, তিনি কাশ্মীরের লাল চক দেখতে ভয় পান। এখন যদি কংগ্রেসের ‘শেহজাদা’ জম্মু ও কাশ্মীর সফর করতে পারেন, তাহলে তার কৃতিত্বও মোদীজিকে যায়।”

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top