News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রায় এক কিলোমিটার বাইক-সহ আরোহীকে ট্রাক ছেঁচড়ে নিয়ে যাওয়ায় মৃত্যু
Image

প্রায় এক কিলোমিটার বাইক-সহ আরোহীকে ট্রাক ছেঁচড়ে নিয়ে যাওয়ায় মৃত্যু

নদিয়া, ১২ সেপ্টেম্বর (হি.স.): বুধবার রাতে করিমপুরের একটি বেপরোয়া ট্রাক বাইকে ধাক্কা মারে। ট্রাকটি বাইক-সহ আরাহীকে প্রায় এক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ যায় বাইক আরোহীর। পলাতক ঘাতক ট্রাক চালক।

দুর্ঘটনার সময় ট্রাকের চাকার সঙ্গে রাস্তার ঘর্ষণে বিকট শব্দের সঙ্গে আগুন জ্বলতে থাকে। পুলিশ ও দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতের নাম বিজন ঘটক। বয়স ৫৫ বছর। করিমপুর বাজারের ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত দশটা নাগাদ দোকান বন্ধ করে বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় করিমপুর গার্লস স্কুলের সামনে ট্রাকটি তাঁকে ধাক্কা মারে। মোটরবাইক-সহ ট্রাকের নিচে আটকে যান তিনি। সেই অবস্থায় ট্রাকটি দীর্ঘ পথ এগিয়ে যায়। পরে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় ট্রাকে। পুলিশ ও দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top