News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় দুর্নীতি মুক্ত স্বচ্ছ প্রশাসন উপহার দিতে পঞ্চায়েতের পদাধিকারিদের কাজ করতে হবে : মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরায় দুর্নীতি মুক্ত স্বচ্ছ প্রশাসন উপহার দিতে পঞ্চায়েতের পদাধিকারিদের কাজ করতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরায় দুর্নীতি মুক্ত স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়ার জন্য ত্রি-স্তর পঞ্চায়েতের পদাধিকারিদের কাজ করতে হবে। আজ আগরতলা টাউনহলে অনুষ্ঠিত পশ্চিম জিলা পরিষদের নবনির্বাচিত সদস্য -সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ( ডা.) মানিক সাহা। 

পাশাপাশি এদিন তিনি নবনিযুক্ত পশ্চিম জেলা সভাধিপতি বলাই গোস্বামী ও সহ-সভাধিপতি বিশ্বজিৎ শীলকে আন্তরিক শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন।এদিন শ্রীসাহা বলেন, প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন সরকার কেন্দ্রে স্বচ্ছতার সাথে কাজ করছে। ত্রিপুরা সরকার এই অত্যন্ত স্বচ্ছতার সহিত কাজ করছে। সেই দিশায় ত্রিস্তর পঞ্চায়েত পদাধিকারদের কাজ করতে হবে। 

এদিন তিনি আরও বলেন, শপথ বাক্য পাঠ করার প্রতিটি শব্দ যাতে নির্বাচিত জনপ্রতিনিধিদের মনে থাকে। সেটাই যাতে কর্ম ক্ষেত্রে বাস্তবায়িত হয় সেই দিকেই লক্ষ্য রাখতে হবে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top