News Flash

  • Home
  • প্রধান খবর
  • কাজে যোগ দেওয়া ডাক্তারদের নামের সবিস্তার তালিকা চাইল নবান্ন
Image

কাজে যোগ দেওয়া ডাক্তারদের নামের সবিস্তার তালিকা চাইল নবান্ন

কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি.স.): রাজ্যের সবকটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিঠি পাঠিয়েছেন ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন। তাতে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হল, এখনও পর্যন্ত যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিয়েছেন, তাঁদের নাম–ধাম সবিস্তার তালিকা নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে।

সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর। পর্যবেক্ষকদের অনেকের মতে, সম্ভবত সেই কারণেই সব কাগজপত্র রেডি করে রাখছে। কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিলেন কিনা সেই প্রশ্ন সেদিন উঠতে পারে।

রাজ্য সরকার চাইছে, জুনিয়র ডাক্তারদের যা নির্দেশ দেওয়ার তা সুপ্রিম কোর্টই দিক। বর্তমান পরিস্থিতিতে সরকার নিজে থেকে কোনও কঠোর পদক্ষেপ না করে বল আদালতের দিকে ঠেলে দিতে চাইছে। যদিও বৃহস্পতিবার বিকাল পাঁচটায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। এই মর্মে নবান্ন থেকে বার্তা পাঠানো হয়েছে জুনিয়র ডাক্তারদের।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top