News Flash

  • Home
  • দেশ
  • কলকাতা পুলিশের এক আধিকারিকের পোস্ট ঘিরে বিতর্ক
Image

কলকাতা পুলিশের এক আধিকারিকের পোস্ট ঘিরে বিতর্ক

কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি.স.): “একটা কথা বলি কমরেড । তোরা যতই আন্দোলন কর । শূন্য ছিলিস শূন্যই থাকবি ৷” বুধবার রাতে কলকাতা পুলিশের এক অফিসারের পোস্ট ঘিরে হইচই হয়। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।

এই পোস্টটি করেন পাটুলি থানায় অফিসার-ইন-চার্জ (ওসি) তীর্থঙ্কর দে।  পোস্টটি নজরে আসতেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় লালবাজার৷ ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত৷ সেই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশের একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিককে৷

বুধবার মাঝরাতে সামাজিক মাধ্যমে ওই পোস্টটি ভাইরাল হয়ে যায় ৷ সমালোচনার ঝড় ওঠে ৷ একজন পুলিশ আধিকারিক কীভাবে এই পোস্ট করেন, সেই প্রশ্নই উঠতে শুরু করে। লালবাজারে ফোন করে বেশ কয়েকজন অভিযোগ জানান বলে জানা গিয়েছে৷ তার পরই নড়েচড়ে বসেন লালবাজারের শীর্ষকর্তারা।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top