News Flash

  • Home
  • দিনের খবর
  • বসিরহাটে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি
Image

বসিরহাটে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি

বসিরহাট, ১২ সেপ্টেম্বর (হি.স.): উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ রোডে দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হলেন ব্যবসায়ী শাহজাহান শেখ। বৃহস্পতিবার সকালে পিফা দুন স্কুল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, একটি মোটরবাইকে চড়ে এসে পিছন থেকে শাহজাহানকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পেটে গুলি লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।

ব্যবসায়ী শাহজাহান শেখের বাড়ি হাসনাবাদ থানার নোয়াপাড়ায়। ঘটনার সময় তিনি বসিরহাটের এক ব্যবসায়ীর বাড়িতে যাচ্ছিলেন। পিফা এলাকায় পৌঁছতেই দুষ্কৃতীরা তার উপর হামলা চালায়। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনও পুরোনো শত্রুতা অথবা ব্যবসায়িক লেনদেনের জেরে এই হামলা হতে পারে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Releated Posts

দুর্গাপুজোর আগে বনকর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): দুর্গাপুজোর আগে রাজ্যের বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 18, 2026

এইমস দিল্লিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হল স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার, বর্তমানে স্থিতিশীল

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে. পি. নাড্ডার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল…

ByByNews Desk Aug 18, 2026

জম্মু-কাশ্মীরে পৃথক দুই পথ দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১৭

জম্মু, ১৮ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীরে মঙ্গলবার পৃথক দুটি পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। দুই দুর্ঘটনায় মোট ১৭…

ByByNews Desk Aug 18, 2026

ভারত-নেপাল সীমান্তে পৃথক ঘটনায় দুই বিদেশি নাগরিক আটক বিহার ও উত্তরপ্রদেশে

বিহার/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে পৃথক দুটি ঘটনায় দুই বিদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা সংস্থাগুলি। মঙ্গলবার আধিকারিকরা…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top