নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার রাষ্ট্রপতি ভবনে এই বছরের জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার প্রদান করেছেন। ১৯৭৩ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক রোগীর সেবায় নার্সদের অবদানের জন্য ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারের সূচনা করেন। সমাজে নার্স এবং নার্সিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের অসামান্য অবদানকে স্বীকৃতি দিতেই এই সম্মান চালু করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাও। নার্সিং ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি।

নার্সিং ক্ষেত্রে অবদানের স্বীকৃত, জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















