News Flash

  • Home
  • দিনের খবর
  • রোদ-মেঘ ও বৃষ্টি তিলোত্তমায়, দক্ষিণের সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত প্রত্যাশিত
Image

রোদ-মেঘ ও বৃষ্টি তিলোত্তমায়, দক্ষিণের সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত প্রত্যাশিত

কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি.স.): এই রোদ তো এই বৃষ্টি, আবার কখনও কখনও মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। মহানগরী তিলোত্তমায় এমনই আবহাওয়া। আবহাওয়ার এই খামখেয়ালিপনা চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলবে। বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে বৃষ্টিপাত। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি। বৃষ্টি হলেও, গুমোটভাবে একটুও কাটেনি বুধবারও।দক্ষিণ ও উত্তরবঙ্গেও কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া ও হুগলি জেলায় বৃষ্টি হবে। এরপর ১২ সেপ্টেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, নদীয়া ও হুগলি জেলার দু-একটি স্থানে ভারী বৃষ্টি হতে পারে। ১৩ তারিখ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টিপাত প্রত্যাশিত। ১৪ সেপ্টেম্বর পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বীরভূমে বৃষ্টি হবে।উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হবে। ১২ তারিখ কোচবিহার, কালিম্পঙ, আলিপুরদুয়ার, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দু-একটি স্থানে ভারী বৃষ্টি হতে পারে। এরপর ১৩ সেপ্টেম্বর দার্জিলিং, কালিম্পঙ ও আলিপুরদুয়ার এবং ১৪ সেপ্টেম্বর মালদা ও উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

দুর্গাপুজোর আগে বনকর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): দুর্গাপুজোর আগে রাজ্যের বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 18, 2026

এইমস দিল্লিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হল স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার, বর্তমানে স্থিতিশীল

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে. পি. নাড্ডার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল…

ByByNews Desk Aug 18, 2026

জম্মু-কাশ্মীরে পৃথক দুই পথ দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১৭

জম্মু, ১৮ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীরে মঙ্গলবার পৃথক দুটি পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। দুই দুর্ঘটনায় মোট ১৭…

ByByNews Desk Aug 18, 2026

ভারত-নেপাল সীমান্তে পৃথক ঘটনায় দুই বিদেশি নাগরিক আটক বিহার ও উত্তরপ্রদেশে

বিহার/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে পৃথক দুটি ঘটনায় দুই বিদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা সংস্থাগুলি। মঙ্গলবার আধিকারিকরা…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top