News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রতিবাদী জুনিয়রদের অবস্থান মঞ্চে সিনিয়র ডাক্তাররা
Image

প্রতিবাদী জুনিয়রদের অবস্থান মঞ্চে সিনিয়র ডাক্তাররা

কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি.স.): আগেই সিনিয়ররা প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। বুধবার সকালে স্বাস্থ্যভবন চত্ত্বরে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে এলেন সিনিয়র ডাক্তাররা। পাশে পেয়ে তাঁদের ধন্যবাদ জানালেন কিঞ্জল নন্দ।

সম্প্রতি লালবাজার অভিযানের সময় ভোর হতেই কমিশনার বিনীত গোয়েলকে বিঁধে স্লোগান তোলেন আন্দোলনকারীরা। বুধবারও তার ব্যতিক্রম হল না। ভোর হতেই স্লোগানে মুখরিত হল স্বাস্থ্যভবন চত্ত্বর।আন্দোলনকারীরা স্লোগান তুললেন, “ভোর হল, দোর খোল, দুয়ারে ডাক্তার এলো রে! ”

স্বাস্থ্যভবনের সামনে বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয় জুনিয়র ডাক্তারদের জন্য। সকাল ১০টা নাগাদ আন্দোলনরত ডাক্তারদের খাবার পাঠায় একাধিক সংস্থা। আমজনতার সমর্থন পেয়ে আপ্লুত হন জুনিয়র চিকিৎসকরা।

এর আগে রাতেই নবান্নের তলবে বৈঠকের আহ্বান জানানো হয়েছিল জুনিয়র চিকিৎসকদের ১০ প্রতিনিধিকে। কিন্তু সেই তলবে অসন্তুষ্ট চিকিৎসকরা সাড়া দেননি। জানা গিয়েছে পালটা মেল করে নিজেদের সমস্ত দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top