News Flash

  • Home
  • প্রধান খবর
  • ই – মেল নিয়ে বিভ্রান্তি, জট কাটে নি, আলোচনায় রাজি
Image

ই – মেল নিয়ে বিভ্রান্তি, জট কাটে নি, আলোচনায় রাজি

 কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি. স.) :  নবান্নের ই-মেল বরফ গলানোর জন্য দৌত্য শুরুর পর ধীরে ধীরে জট খোলার চেষ্টা চলছে। স্বাস্থ্যভবন থেকে রাজ্য সরকারের তরফে ওই জট খোলার জন্য স্বাস্থ্য দফতরের প্রধান সচিব নারায়ণ নিগম ই-মেল করেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’কে। সর্বাধিক ১০ জন প্রতিনিধিকে আলোচনার  জন্য বসতে অনুমতি দেওয়া হয় এবং ফিরতি মেলে দ্রুত তা জানানোর জন্য ওই মেল করে বলা হয়েছিল। এই মুহূর্তে সংশ্লিষ্ট ই-মেল বার্তা “হিন্দুস্থান সমাচার” সংবাদ সংস্থার কাছে এসে পৌঁছেছে। উল্লেখ্য রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সচিবালয় নবান্নে এ নিয়ে সময়ের প্রহর গুনতে থাকেন। ই-মেল মারফৎ যদিও তখনকার মতো কোনও উত্তর পাল্টা ই মেল করে জানানো হয় নি। অন্যদিকে, জুনিয়র চিকিৎসকদের মিলিত সংগঠনগুলি ঐক্যবদ্ধ হয়ে স্বাস্হ্য ভবনের সামনে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি তথা শান্তিপূর্ণ অবস্থান আন্দোলন জারি রাখে। চলছে ওই অভিযান। ওই খবর পেয়ে নির্যাতিতার পরিবার সরাসরি যোগদান করে ও রাতভর তা চলেছে। অথচ দু পক্ষের তরফে একদিকে টানা আন্দোলন দূরে সরিয়ে চিকিৎসা পরিষেবায় যোগদান ও অন্যদিকে সুরক্ষা সহ মহিলা নিরাপত্তায় বাড়তি জোর এবং পদাধিকারীদের অবিলম্বে যে পদত্যাগের দাবি সেখানেই অনড় রয়েছে আন্দোলনকারীরা। মুখ চাওয়া চাওয়ি চলছে পারস্পরিক। কেউই তাদের বর্তমান অবস্থান থেকে পিছু হটতে রাজি নয়।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top