News Flash

  • Home
  • দেশ
  • রাজ্য সরকারকে জোড়া ইমেল জুনিয়র ডাক্তারদের
Image

রাজ্য সরকারকে জোড়া ইমেল জুনিয়র ডাক্তারদের

কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি.স.): নিজেদের দাবিতে অনড় থেকে রাজ্য সরকারকে পাল্টা জোড়া ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা। স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী যে মঙ্গলবার সন্ধ্যায় অপেক্ষা করছেন তা তাঁরা জানতেন না। একইসঙ্গে স্বাস্থ্যকর্তা, পুলিশ কমিশনার সহ পুলিশের আরও দুই কর্তার পদত্যাগের দাবিও জানান। পাশাপাশি বৈঠকের সরাসরি সম্প্রচারের দাবি জানান আন্দোলনকারীরা।

দুপুর থেকে রাত পেরিয়ে ফের দুপুর। লালবাজারকে ছাপিয়ে গেল জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবনের সামনের ধর্না। স্বাস্থ্যকর্তাদের ইস্তফার দাবিতে অনড় তাঁরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি জুনিয়র চিকিৎসকরা বলেন, ‘মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন, এমন তথ্য স্বাস্থ্যসচিবের পাঠানো ইমেলে ছিল না।’

মুখ্যমন্ত্রীকে পাঠানো ইমেল করে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের বিচার চাই, দোষীদের শাস্তি চাই। সন্দীপ ঘোষকে আইন অনুযায়ী সাসপেন্ড করতে হবে, স্বাস্থ্যসচিব সহ স্বাস্থ্যকর্তাদের অপসারণ করতে হবে।

পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ ও ডিসি নর্থ, ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে পদক্ষেপের দাবিও রেখেছেন জুনিয়ার ডাক্তাররা। সব সরকারি হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। সরকারি হাসপাতালে হুমকি-সংস্কৃতি বন্ধ করতে হবে। বৈঠকে অন্তত ৩০ জনের প্রতিনিধি থাকতে দিতে হবে। বৈঠকের লাইভ সম্প্রচার করতে দিতে হবে।’

Releated Posts

উদয়নারায়ণপুরে ভোটকেন্দ্রে বৃদ্ধ ভোটারের মৃত্যুর অভিযোগ ‘ভয় ছড়ানোর চেষ্টা’: পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিক

কলকাতা, ১ মে(আইএএনএস): হাওড়া জেলার উদয়নারায়ণপুরে ভোটকেন্দ্রে এক বৃদ্ধ ভোটারের মৃত্যু ঘিরে রাজনৈতিক অভিযোগকে সম্পূর্ণভাবে খারিজ করল পশ্চিমবঙ্গ…

ByByTaniya Chakraborty May 1, 2026

জব্বলপুরে ক্রুজ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, নিখোঁজ ৪ জনের খোঁজ চলছে

জব্বলপুর, ১ মে(আইএএনএস): মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায় বর্গী বাঁধ-এর জলাধারে পর্যটকবাহী একটি ক্রুজ উল্টে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByTaniya Chakraborty May 1, 2026

শ্রম দিবসে আপনি বাত, আপন কে সাথ’ উদ্যোগ চালু করলেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১ মে(আইএএনএস): বিশ্ব শ্রম দিবস উপলক্ষে নিজের কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন গৌতম…

ByByTaniya Chakraborty May 1, 2026

জনগণনায় বিদেশিদের অংশগ্রহণ নিষিদ্ধ, শুধু ভারতীয় নাগরিকরাই অংশ নিতে পারবেন: মহারাষ্ট্র মন্ত্রী

নাগপুর, ১ মে(আইএএনএস): চলমান জনগণনা প্রক্রিয়ায় শুধুমাত্র ভারতের নাগরিকরাই অংশ নিতে পারবেন, কোনো বিদেশি বা অনুপ্রবেশকারীকে এতে অংশগ্রহণের…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top