News Flash

  • Home
  • দেশ
  • সন্দীপ ঘোষ ও তিন সঙ্গীকে জেল হেফাজতের নির্দেশ, আপাতত ঠাঁই প্রেসিডেন্সি সংশোধনাগারে
Image

সন্দীপ ঘোষ ও তিন সঙ্গীকে জেল হেফাজতের নির্দেশ, আপাতত ঠাঁই প্রেসিডেন্সি সংশোধনাগারে

কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি. স.) : চিকিৎসা দুর্নীতি মামলার তদন্তে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ সহ মোট চারজন’কে ২৩  সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত। উল্লেখ্য, চলতি মাসের তিন তারিখে  সিবিআই আদালতে তাকে নিজেদের হেফাজতে চেয়েছিল সিবিআই। এদিন তাকে আদালতে তোলা পেশ করা হলে সিবিআইয়ের আইনজীবী আদালতে বলেন, অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। এর দরকার হলে পরে আদালত আবেদন করবে। সংশ্লিষ্ট আইনজীবীর কথা শোনার পর বিরক্তি প্রকাশ করেন বিচারপতি। সন্দীপ ঘোষ সহ চারজন’কে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। তবে,  অভিযুক্ত ওই চারজনকে কোর্ট রুম থেকে বের করার সময় “চোর, চোর” স্লোগান ওঠে। ডাঃ সন্দীপ ঘোষ কে লক্ষ্য করে জুতো ছুঁড়তে দেখা গিয়েছে। “বিচার চাই, বিচার চাই” – স্লোগান দিতে থাকেন আইনজীবীদের একাংশ। ধর্ষকের বিচার চাই এমন স্লোগান ওঠে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তাদের চারজনকে প্রেসিডেন্সি জেলে নিয়ে চলে যান।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top