News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অল্প সময়ে ভালো কাজ করছে ডেন্টাল কলেজ: মুখ্যমন্ত্রী
Image

অল্প সময়ে ভালো কাজ করছে ডেন্টাল কলেজ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ সেপ্টেম্বর: অত্যাধুনিক ব্যাবস্থাপনায় খুব অল্প সময়ের মধ্যেই ভালো কাজ করছে আগরতলা সরকারি ডেন্টাল কলেজ। মঙ্গলবার এক অনুষ্ঠানে এই দাবি করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।এই নতুন ডেন্টাল কলেজে ইতিমধ্যেই বিডিএস প্রথম ব্যাচ খুব ভালো ফলাফলের সাথে প্রথম বর্ষের পঠনপাঠনের কাজ শেষ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

আজ আগরতলা সরকারি ডেন্টাল কলেজে উন্নত পরিষেবার উদাহরণ স্বরূপ একটি অত্যাধুনিক ল্যাব তথা থ্রিডি প্রিন্টিং সলিউশন সেন্টারের উদ্বোধন করে উপস্থিত সকলকে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই নতুন ল্যাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিশনের একটি প্রতিফলন বলে আখ্যায়িত করেন তিনি।

এছাড়াও আজকের এই কার্য্যক্রমে ডেন্টাল সার্জন এবং কমিউনিটি হেলথ অফিসারদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে সহ অন্যান্য আধিকারিকরা।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top