News Flash

  • Home
  • দিনের খবর
  • হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফায় বিজেপির ২১ প্রার্থীর তালিকা প্রকাশ
Image

হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফায় বিজেপির ২১ প্রার্থীর তালিকা প্রকাশ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি) হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য ২১ জনের প্রার্থীর দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় নারওয়ানা বিধানসভা থেকে কৃষ্ণ কুমার বেদী, রাই থেকে কৃষ্ণা গেহলাওয়াত, পুন্ডরি থেকে সাতপাল জাম্বা, নুহ থেকে সঞ্জয় সিং, ফিরোজপুর ঝিরকা থেকে নাসিম আহমেদ, নারনৌল থেকে ওম প্রকাশ যাদবকে প্রার্থী করা হয়েছে।

জানা গেছে, এই তালিকায় দুজন মন্ত্রীকেও টিকিট দিয়েছে বিজেপি। এর মধ্যে রয়েছেন বাওয়াল আসন থেকে বনওয়ারি লাল এবং বড়খল থেকে সীমা ত্রিখা। এই তালিকায় দুজন মহিলাকেও টিকিট দিয়েছে বিজেপি। এর মধ্যে রাই থেকে কৃষ্ণ গেহলাওয়াত এবং গুরুগ্রামের পতৌদি থেকে বিমলা চৌধুরীকে টিকিট দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিজেপি প্রথম তালিকায় ৬৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল। বিজেপি এখনও পর্যন্ত হরিয়ানা বিধানসভার ৯০ আসনের মধ্যে ৮৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top