নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৯ সেপ্টেম্বর পরবর্তী মন-কি-বাত অনুষ্ঠানে দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নেবেন। ২৯ সেপ্টেম্বর (রবিবার) আবারও শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন-কি-বাত। ২৯ সেপ্টেম্বরের মন-কি-বাত অনুষ্ঠানটি হবে ১১৪-তম পর্ব। তার আগে দেশবাসীর মনের কথা জানতে চাইলেন প্রধানমন্ত্রী।টোল ফ্রি নম্বর ১৮০০-১১-৭৮০০-এর মাধ্যমে জনগন এই অনুষ্ঠানের জন্য নিজেদের ধ্যানধারণা এবং পরামর্শ জমা দিতে পারবেন। এছাড়াক ১৯২২-এ একটি মিসড কলও দিয়েও নিজেদের পরামর্শ জানাতে পারবেন জনগণ। আসন্ন পর্বের জন্য পরামর্শ এই মাসের ২৭ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে।২৯ সেপ্টেম্বর, রবিবার বেলা ১১-টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দফতর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে ও ইউটিউব চ্যানেলেও মন-কি-বাত অনুষ্ঠান সম্প্রচারিত হবে। প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী মোদী মন-কি-বাত অনুষ্ঠানে কী বক্তব্য রাখেন, তা জানার অপেক্ষায় সমগ্র দেশবাসী।

২৯ সেপ্টেম্বর ফের মন-কি-বাত অনুষ্ঠান, দেশবাসীর মনের কথা জানতে চাইলেন প্রধানমন্ত্রী
Releated Posts
রাজস্থানে মহরমে অগ্নিকাণ্ড, জয়পুরে ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন, বড় দুর্ঘটনা এড়ানো গেল
জয়পুর, ২৭ জুন (আইএএনএস): রাজস্থানের জয়পুরে মহরমের শোভাযাত্রার সময় ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন লেগে যাওয়ায় শুক্রবার রাতে…
কলকাতায় গুদাম ধস: উদ্ধারকাজে যোগ দিল পূর্ব রেলের ৭০ সদস্যের বিশেষ দল, অত্যাধুনিক সরঞ্জামে চলছে অভিযান
কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : কলকাতার তারাতলায় গুদাম ধসের ঘটনায় উদ্ধারকাজে এবার সক্রিয়ভাবে যোগ দিল পূর্ব রেল (ইস্টার্ন…
ম্যাট্রিমোনি-সহ বিনিয়োগ প্রতারণা চক্রের চার সদস্য গ্রেপ্তার, প্রতারণার অঙ্ক ১.৪৬ কোটি টাকা
হায়দরাবাদ, ২৬ জুন (আইএএনএস): ম্যাট্রিমোনি ও ভুয়ো বিনিয়োগের নামে ১ কোটি ৪৬ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে চারজনকে…
কেতন আগরওয়াল হত্যা: ‘শিক্ষিত তরুণদের মধ্যে প্রতিহিংসার মানসিকতা কেন বাড়ছে, আত্মসমালোচনার সময় এসেছে’, বললেন মুখ্যমন্ত্রী ফড়নবীস
পুনে, ২৬ জুন (আইএএনএস): পুনের লোহাগড় দুর্গে কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, শিক্ষিত ও ভালো পরিবারের…

















