News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক লেখক মানস দেববর্মন, শোক
Image

প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক লেখক মানস দেববর্মন, শোক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: প্রয়াত হয়েছেন বিশিষ্ট সাহিত্যিক লেখক মানস দেববর্মন। আজ দুপুরে কৃষ্ণনগর হরিশ ঠাকুর রোড স্থিত নিজ বাসভবনে প্রয়াত হয়েছেনতিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। স্ত্রী সহ দুই কন্যা রেখে গেছেন তিনি। তাঁর মৃত্যুর খবর পেয়ে বাড়িতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বিশিষ্ট ব্যাক্তিরা। তাঁর প্রয়াণে শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

রাজ্যের একজন বিশিষ্ট কবি, লেখক এবং সমাজ মনস্ক একজন সৃজনশীল ব্যক্তিত্ব ছিলেন মানস দেববর্মন। কলেজে অধ্যাপনা ছাড়াও তিনি ত্রিপুরা লোকসেবা আয়োগের চেয়ারম্যান এবং ইউ পি এস সির সদস্য হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছেন। তাঁর প্রয়াণে রাজ্য একজন সৃষ্টিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বর্ষিয়ান অভিভাবককে হারালো।

তাঁর প্রয়াণো শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তিনি বলেন, রাজ্যের বিশিষ্ট কবি, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানস দেববর্মণ মহোদয়ের আকষ্মিক প্রয়াণে আমি গভীর ভাবে মর্মাহত।

তিনি আরও বলেন, আমি বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছি এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা ব্যাক্ত করছি।

Releated Posts

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বিভিন্ন জটিল রোগের চিকিৎসার আশ্বাস পেয়ে ফিরে গেলেন সাহায্য প্রত্যাশীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে অতীতে রাজ্যে যা অসম্ভব ছিল বর্তমানে তা সম্ভব হচ্ছে। চিকিৎসা…

ByByReshmi Debnath Sep 23, 2026

ফেস্টিভ্যাল গ্রান্টে বাড়তি বরাদ্দ ৬.১৪ কোটি, নতুন হারে মিলবে উৎসব ভাতা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে রাজ্যের সরকারি কর্মী, শ্রমিক, পেনশনভোগী ও অন্যান্য যোগ্য উপভোক্তাদের জন্য ফেস্টিভ্যাল গ্রান্ট ও…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

ত্রিপুরার প্রভারীর দায়িত্বে মৃগাঙ্ক দেববর্মন, মধ্যপ্রদেশের প্রভারী সাংসদ বিপ্লব

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন রাজ্যের…

ByByReshmi Debnath Sep 23, 2026

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026
Scroll to Top