কানপুর, ৯ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের কানপুরের কাছে বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পেল কালিন্দি এক্সপ্রেস। রেললাইনের ওপর রাখা সিলিন্ডারে সজোরে ধাক্কা মারে ট্রেনটি। সিলিন্ডার ৫০ মিটার দূরে ছিটকে যায়। উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে হরিয়ানার ভিওয়ানির দিকে যাচ্ছিল ওই ট্রেনটি। যাত্রাপথে কানপুরের কাছে রেললাইনের উপরে রাখা সিলিন্ডারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে ওই ট্রেনের। লাইনের উপরে কে বা কারা সিলিন্ডার বসিয়ে রাখল, তা এখনও স্পষ্ট নয়। ট্রেনের ধাক্কায় সিলিন্ডারটি ছিটকে ৫০ মিটার দূরে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে জরুরি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন চালক।রবিবার রাত তখন ৮টা হবে, সিলিন্ডারের সঙ্গে সংঘর্ষের পর কানপুরের কাছে ২০ মিনিট দাঁড়িয়েছিল কালিন্দি এক্সপ্রেস। ঘটনার পরেই চালক রেলপুলিশ এবং রেল আধিকারিকদের খবর দেন। দ্রুত তাঁরা ঘটনাস্থলে পৌঁছন। দেখা যায়, রেললাইনের ওপর একটি বোতলে পেট্রোল জাতীয় তরল রাখা। সঙ্গে রয়েছে দেশলাই বাক্সও। নিকটবর্তী ঝোপে কয়েক জনের বসে থাকার প্রমাণও মিলেছে। এই ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ। কানপুরে কিছু ক্ষণ অপেক্ষার পর ভিওয়ানির দিকে আবার রওনা দেয় কালিন্দি এক্সপ্রেস। আতঙ্ক নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন যাত্রীরা।

রেললাইনে রাখা সিলিন্ডার! অল্পের জন্য রক্ষা পেল কালিন্দি এক্সপ্রেস, তদন্তে রেল
Releated Posts
গাজা ইস্যুতে সনিয়া গান্ধীর সমালোচনার জবাবে এনডিএ: ‘ওঁর কাছ থেকে শংসাপত্রের প্রয়োজন নেই’
নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে প্রশ্ন তুলে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীর মন্তব্যের…
প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ফলেই উত্তরপ্রদেশে মোবাইল উৎপাদনে বিপ্লব: যোগী আদিত্যনাথ
গৌতম বুদ্ধ নগর, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের ফলেই…
গুজরাতে কুরিয়ার-ভিত্তিক মাদকচক্রের তদন্তে আরও এমডি উদ্ধার, মোট বাজেয়াপ্ত ৭০১ গ্রাম
আমদাবাদ, ২৭ জুন (আইএএনএস): গুজরাতে কুরিয়ারের মাধ্যমে মাদক পাচারচক্রের তদন্তে আরও ৩২৯.৫৫ গ্রাম মেফেড্রোন (এমডি) উদ্ধার করেছে আমদাবাদ…
আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে প্রকল্পে দুর্নীতির অভিযোগ, অখিলেশ যাদবকে নিশানা ওম প্রকাশ রাজভরের
নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভর শনিবার সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব-কে তীব্র আক্রমণ করে…


















