News Flash

  • Home
  • দিনের খবর
  • বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের ফলে বৃষ্টিপাতের সম্ভবনা, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর
Image

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের ফলে বৃষ্টিপাতের সম্ভবনা, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর

কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি.স.): বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং উত্তর দিকে এগোচ্ছে। রবিবার সাংবাদিক বৈঠকে জানলেন আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এটি ওডিশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি দিঘা ও পুরীর মাঝে সোমবার সন্ধ্যায় স্থলভাগে প্রবেশ করবে। এরপর এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং পরবর্তীতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওডিশা, ঝাড়খন্ড ও উত্তর ছত্রিশগড়ে সরে যাবে।

মৎস্যজীবীদের সতর্কবার্তা

উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। সোমবার থেকে বৃহষ্পতিবার পর্যন্ত আকাশ মেঘলা থাকবে এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায়। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলায়।

উত্তরবঙ্গে বৃষ্টি

উত্তরবঙ্গেও সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে উত্তরের জেলাগুলিতে আর্দ্রতা জনিত অস্বস্তি অনুভূত হবে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় স্থানীয়ভাবে স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রতিদিনই।

সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায়।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top