News Flash

  • Home
  • দেশ
  • এএপি-কংগ্রেস জোট প্রসঙ্গে মুখ খুললেন রাঘব চাড্ডা, বললেন শীঘ্রই সুখবর আসবে

এএপি-কংগ্রেস জোট প্রসঙ্গে মুখ খুললেন রাঘব চাড্ডা, বললেন শীঘ্রই সুখবর আসবে

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): আম আদমি পার্টি ও কংগ্রেসের মধ্যে হরিয়ানায় সম্ভাব্য জোট প্রসঙ্গে এবার মুখ খুললেন এএপি সাংসদ রাঘব চাড্ডা। তিনি আশাবাদী, খুব শীঘ্রই সুখবর আসবে। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাঘব চাড্ডা বলেছেন, “ইতিবাচক পরিবেশে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। উভয় দলই হরিয়ানার জনগণের কল্যাণে একসঙ্গে নির্বাচন করার চেষ্টা করছে। জোটের ব্যাপারে আমরা শুধু এটুকু বলতে পারি, যখনই চূড়ান্ত সিদ্ধান্ত হবে, তখনই জানাব। একটি জোট গঠনের ইচ্ছা ও আশা আছে।”রাঘব চাড্ডা আরও বলেছেন, “মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১২ সেপ্টেম্বর। আমরা ১২-এর আগে একটি সিদ্ধান্ত নেব। যদি আমরা একমত না হই বা যদি কোনও জয়ের পরিস্থিতি না হয়, আমরা তা ছেড়ে দেব। ইতিবাচক পরিবেশে আলোচনা চলছে। ভালো আলোচনা চলছে। আমি আত্মবিশ্বাসী ও আশাবাদী যে হরিয়ানার স্বার্থে, দেশের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে আলোচনা থেকে অবশ্যই কিছু ভাল উপসংহার আসবে।’

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top