News Flash

  • Home
  • দেশ
  • তিলোত্তমার দোষীদের শাস্তির দাবিতে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান সমর্থকদের মশাল মিছিল
Image

তিলোত্তমার দোষীদের শাস্তির দাবিতে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান সমর্থকদের মশাল মিছিল

কলকাতা, ৮ সেপ্টেম্বর(হি.স.): তিলোত্তমার ঘটনার দোষীদের শাস্তির দাবিতে কলকাতার রাস্তায় মশাল মিছিল করলেন ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা। রবিবার সন্ধ্যায়, এই মিছিল শুরু হয় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে এবং তা বিধান সরণি, হাতিবাগান হয়ে শ্যামবাজার পর্যন্ত চলে।

মিছিলের প্রতিটি অংশগ্রহণকারী দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবিতে একযোগে স্লোগান তোলেন, “উই ওয়ান্ট জাস্টিস।” মশাল হাতে রাস্তায় নামা হাজার হাজার সমর্থক কাদম্বিনী ঘটনার প্রতিবাদে তাদের একতার বার্তা দেন।

মিছিলের এই দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারাও তাদের পাশে এসে দাঁড়ান এবং দোষীদের শাস্তির দাবি জানান। কলকাতার ক্রীড়ামোদী সমাজে এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং সমর্থকদের প্রতিবাদ মিছিল দোষীদের দ্রুত শাস্তির দাবিতে জোরালো প্রভাব ফেলেছে।

মিছিল শেষে সমর্থকরা স্পষ্টভাবে জানিয়েছেন যে, দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে।

Releated Posts

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026

২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর

লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…

ByByNews Desk Jun 16, 2026

কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় বিজেপিকে নিশানা সৌগত রায়ের, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ যাক, তা চায় না বিজেপির গুন্ডারা’

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাসভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ-এর উপর…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top