News Flash

  • Home
  • খেলা
  • দলীপ ট্রফি: ভারত এ-র হয়ে ৯ উইকেট নিলেন আকাশ দীপ

দলীপ ট্রফি: ভারত এ-র হয়ে ৯ উইকেট নিলেন আকাশ দীপ

কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি.স.): দলীপে ভারত এ-র হয়ে খেলছেন বাংলার আকাশ দীপ। দুর্দান্ত ফর্মে আছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিলেন তিনি।

প্রথম ইনিংসে ২৭ ওভারে ৬৯ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। উইকেট গুলির মধ্যে আছে ঋষভ পন্থ, নীতীশ রেড্ডি, নবদীপ সাইনি ও যশ দয়ালের উইকেট। দ্বিতীয় ইনিংসে আরও ভাল পারফরম্যান্স আকাশ দীপের। ১৪ ওভার বল করে ৫৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন বাংলার এই পেসার। দ্বিতীয় ইনিংসে ভারত বি-র অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ, মুশির খান, ওয়াশিংটন সুন্দর, সাই কিশোর ও নবদীপ সাইনিকে আউট করেন তিনি।

দুই ইনিংস মিলিয়ে ৪১ ওভার বল করে আকাশ দীপ দিয়েছেন ১১৬ রান, নিয়েছেন ৯ উইকেট।

সুতরাং দলীপে ভাল বল করার জন্য আকাশ দীপের বাংলাদেশ সিরিজে খেলার সম্ভাবনা বাড়ল।

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top