News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের রেল দুর্ঘটনা! বিহারে কাপলিং খুলে আলাদা হয়ে গেল মগধ এক্সপ্রেসের একাধিক কামরা
Image

ফের রেল দুর্ঘটনা! বিহারে কাপলিং খুলে আলাদা হয়ে গেল মগধ এক্সপ্রেসের একাধিক কামরা

বক্সার, ৮ সেপ্টেম্বর (হি.স.): ফের রেল দুর্ঘটনা! এবার বিহারের বক্সার জেলায় কাপলিং খুলে গিয়ে আলাদা হয়ে গেল নিউ দিল্লি-ইসলামপুরগামী মগধ সুপারফাস্ট এক্সপ্রেসের একাধিক কামরা। যদিও এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাটি বুঝতে পেরে তড়িঘড়ি যাত্রীবাহী ট্রেনটিকে পাটনা রেল বিভাগের বক্সার-পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় স্টেশনের মাঝে দাঁড় করিয়ে দেন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। রেল সূত্রে খবর, ট্রেনটি নয়াদিল্লি থেকে ইসলামপুরের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু বিহারের দুমরাও স্টেশন ছাড়ার কিছু পরেই আচমকা ট্রেনটির কাপলিং খুলে গিয়ে বিপত্তি ঘটে। ট্রেনটি দু’টি ভাগে বিভক্ত হয়ে যায়। এর জেরে যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। যদিও এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।  এ প্রসঙ্গে পূর্ব-মধ্য রেলের মূখ্য জনসংযোগ আধিকারিক সরস্বতী চন্দ্র বলেন, “তুরিগঞ্জ এবং রঘুনাথপুর স্টেশনের মাঝে আচমকা ট্রেনটির কাপলিং খুলে যায়। এর ফলে ট্রেনটি দু’টি ভাগে আলাদা হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকরী দলের পাশাপাশি একটি প্রযুক্তি বিষয়ক দলও পৌঁছেছে। দ্রুত যাতে মেরামতির কাজ শেষ করা যায়, সেই চেষ্টা চলছে।” তিনি আরও বলেন, “কীভাবে এক দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।”

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top