News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ব্যক্তির
Image

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ব্যক্তির

শান্তিরবাজার, ৭ সেপ্টেম্বর: বাজারে যাওয়ার পথে মাঝ রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ঘটনায় কলসি ফাতিছড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

ঘটনার বিবরনে জানা গিয়েছে, গতকাল রাতে শান্তির বাজার মহকুমার অন্তর্গত কলসী ফাতিছড়া এলাকায় মংপু মগ (৪১) বাইসাইকেলে করে বাড়ী থেকে বাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। মাঝ পথে বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসেন তিনি। বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে প্রান হারায় মংপু মগ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বাইখোড়া থানার পুলিশ।  পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছে। আজ মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারে লোকজনের হাতে তুলে দেওয়া হবে। 

এ বিষয়ে বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস জানান, অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।  তদন্তের মাধ্যমে যদি প্রকাশ হয় মৃত্যুর পিছনে কারোর কোনোপ্রকার গাফিলতি রয়েছে তাহলে পুলিশ এই ব্যাপারে আইনগতভাবে কঠোর পদক্ষেপ গ্রহন করবে।  

Releated Posts

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top