অকল্যান্ড, ৭ সেপ্টেম্বর (হি.স.): তিনটি টেস্টের জন্য শ্রীলংকার রঙ্গনা হেরাথকে নিউজিল্যান্ড কোচ করল।আগামী ২ মাসে এশিয়ায় ৬টি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। সেই ৬ টেস্টের প্রথম তিনটিতে নিউজিল্যান্ডের স্পিন বোলিং কোচের দায়িত্ব নেবেন হেরাথ। মূলত নিউজিল্যান্ডের তিন বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার, এজাজ প্যাটেল এবং রাচিন রবীন্দ্রকে এশিয়ার কন্ডিশনে কিভাবে বল করতে হবে তা শেখানোর দায়িত্ব পেয়েছেন লঙ্কান এই কিংবদন্তি স্পিনার।অক্টোবরে ভারতের নয়ডায় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে নিউজিল্যান্ড। ওই ম্যাচের পর শ্রীলঙ্কায় দুটি টেস্ট খেলবে তারা। এই তিনটি ম্যাচের জন্য হেরাথকে দায়িত্ব দিয়েছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে সিরিজ থাকলেও ওই সিরিজের দায়িত্ব দেওয়া হয়নি হেরাথকে। ভারতের প্রাক্তন কোচ বিক্রম রাঠোরকে এক ম্যাচের জন্য কোচিং স্টাফে যুক্ত করেছে নিউজিল্যান্ড।কোচিং স্টাফে এশিয়ার এই দুজনকে পেয়ে উচ্ছ্বসিত নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড। তিনি বলেন, ‘দুজনই বিশ্ব ক্রিকেটে বেশ সম্মানীয়। আমাদের ক্রিকেটাররা ওদের কাছ থেকে শেখার জন্য অপেক্ষা করছে।’

৩ টেস্টের জন্য নিউজিল্যান্ডের কোচ নির্বাচিত হলেন রঙ্গনা হেরাথ
Releated Posts
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…
আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…
উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

















