ব্রাসেলস, ৭ সেপ্টেম্বর (হি.স.): ব্রাসেলসের ডায়মন্ড লিগের ফাইনালে উঠেছেন নীরজ চোপড়া। ১৩ এবং ১৪ সেপ্টেম্বর ফাইনাল। জুরিখে অনুষ্ঠিত ডায়মন্ড লিগের পরে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিলেন নীরজ।গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে। জার্মানির জুলিয়ান ওয়েবার ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভাদলেচ ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। মলদোভার আনদ্রিয়ান মারদারে এবং জাপানের রডেরিক ডিন সেরা ছয়ে রয়েছেন। প্যারিস অলিম্পিকে জ্যাভলিনে সোনা পাওয়া আর্শাদ নাদিম সেরা ছয়ে নেই।চলতি মরশুমে ডায়মন্ড লিগের দুটো সংস্করণে অংশ নিয়েছিলেন নীরজ। মে মাসে দোহায় ৮৮.৮৬ মিটার ছুড়ে দ্বিতীয় হন। লুসানেতেও নীরজ ৮৯.৪৯ মিটার ছুড়ে দ্বিতীয় হন।প্যারিস অলিম্পিকে নীরজকে নিয়ে স্বপ্ন দেখেছিল দেশবাসী। ৯০ ছুঁড়ে তিনি সোনা পাবেন। কিন্তু সোনা জিততে পারেননি নীরজ। রুপো পেয়ে সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।প্যারিস অলিম্পিকের পরে দেশে না ফিরে নীরজ কুঁচকির চোটের চিকিৎসার জন্য জার্মানি যান। চোট সারিয়ে নীরজ কতখানি তৈরি তা এবার বোঝা যাবে ব্রাসেলসের ফাইনালে। তাই নজর সবার থাকবে নীরজ কী করেন।

ব্রাসেলসে ডায়মন্ড লিগ ফাইনালে সরাসরি যোগ্যতা অর্জন করলেন নীরজ, ১৩ ও ১৪ সপ্টেম্বর ফাইনাল
Releated Posts
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…
ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি
ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…
হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

















