পাটনা, ৭ সেপ্টেম্বর (হি.স.): বিজেপির সংবিধান অনুযায়ী সকলের সমান অধিকার ও সুযোগ রয়েছে। জোর দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শনিবার বিহারের রাজধানী পাটনায় দলের সদস্যপদ অভিযান কর্মসূচি ২০২৪-এর বক্তব্য রাখেন নাড্ডা। এই অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, “আমাদের দলের সংবিধান অনুযায়ী সবার সমান অধিকার ও সুযোগ রয়েছে, কেউ ছোট অথবা কেউ বড় নয়। অন্য দলগুলিতে, আপনারা শুধুমাত্র প্রধান হতে পারেন, যদি আপনি একটি বিশেষ পরিবার অথবা বিশেষ জাতের হন। তবে এখানে (বিজেপিতে) প্রধানমন্ত্রী মোদীর মতো একজন ব্যক্তি যিনি একটি সাধারণ পরিবার থেকে এসেছেন প্রধানমন্ত্রী হতে পারেন।”

বিজেপির সংবিধান অনুযায়ী সকলের সমানাধিকার ও সুযোগ রয়েছে : জে পি নাড্ডা
Releated Posts
ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল
নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…
সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন
কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…
টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…
জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…


















