News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর জি কর-কাণ্ডে দায় স্বীকার করে শিক্ষা নিতে মুখ্যমন্ত্রীকে চিঠি বিশিষ্টদের
Image

আর জি কর-কাণ্ডে দায় স্বীকার করে শিক্ষা নিতে মুখ্যমন্ত্রীকে চিঠি বিশিষ্টদের

অশোক সেনগুপ্ত

কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর-কাণ্ডে “শিক্ষা নেন, এবং সব মেয়েকে, সব সময়ে, নিরাপত্তা ও সুরক্ষা দিতে দায়বদ্ধ হন”। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠিতে এ কথা লিখলেন বিশিষ্ট মহিলা সমাজকর্মীরা।

চিঠিতে তাঁরা লিখেছেন, “আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যায় আমরা মর্মাহত। আমরা প্রশাসনের কাছে আবেদন করছি, তাঁরা যেন এই ঘটনায় নিজেদের দায় স্বীকার করেন। আমরা মনে করি, সরকারকে এখনই এই সব পদক্ষেপ করতে হবে।”

এই সঙ্গে ১) মহিলা হেল্পলাইন (১৮১), ২) সব জেলায় ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’, ৩) প্রতিটি জেলায় স্থানীয় কমপ্লেন কমিটি (এলসিসি), ৪) কর্মক্ষেত্রে ইন্টার্নাল কমপ্লেন কমিটি (আইসিসি) তৈরি, ৫) সর্বত্র মেয়েদের জন্য যথেষ্ট, এবং ব্যবহারযোগ্য শৌচাগার,৬) সর্বত্র যথেষ্ট আলোকিত রাখা, ৭) লিঙ্গ সুমারি ও সুরক্ষা সমীক্ষা বাধ্যতামূলক করা, ৭) পুলিশের কাছে প্রতিটি এলাকার ‘সেফটি ম্যাপ’ রাখা, ৮) বিভিন্ন এলাকা অবৈধ মদের দোকান থেকে মুক্ত রাখা, ৯) রাজ্য মহিলা কমিশনের সদস্যদের পরিবর্তন, ১০) এখনও অবধি কেন্দ্রের নির্ভয়া তহবিল-এ পাওয়া টাকার খতিয়ান, ১১) অপরাজিতা বিল আইনে পরিণত হলে একটি দফতরকে ‘নোডাল ডিপার্টমেন্ট’ বলে ঘোষণা করা প্রভৃতি। প্রতিটি সম্পর্কে বোঝাতে কিছুটা বর্ণনা দেওয়া হয়েছে চিঠিতে।

চিঠিতে সই করেছেন লেখক এবং প্রশাসক অনিতা অগ্নিহোত্রী, মানসিক স্বাস্থ্য কর্মী পিয়া চক্রবর্তী, আইনজীবী এবং আন্দোলনকর্মী মধুপূর্ণা ঘোষ, নারীবাদী আন্দোলনকর্মী দোলন গঙ্গোপাধ্যায়, স্বাতী ভট্টাচার্য ‘সাউথ এশিয়ান উইমেন ইন মিডিয়া’-র ভারতের সভানেত্রী তথা সাংবাদিক স্বাতী ভট্টাচার্য, লেখক ও গবেষক শর্মিষ্ঠা দত্তগুপ্ত প্রমুখ।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top