News Flash

  • Home
  • খেলা
  • বিশ্বকাপ বাছাই: চিলিকে হারিয়ে শীর্ষে আর্জেন্টিনা
Image

বিশ্বকাপ বাছাই: চিলিকে হারিয়ে শীর্ষে আর্জেন্টিনা

বুয়েনস আইরেস, ৬ সেপ্টেম্বর (হি.স.): এই প্রথম দলে দি মারিয়াও নেই, দলের প্রাণভোমরা লিওনেল মেসিও নেই। তাই শুক্রবার চিলির বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি আর্জেন্টিনার কাছে ছিল একটা পরীক্ষা। সেই পরীক্ষায় ভালভাবে উতরে গেল মেসি-মারিয়া বিহীন আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের তিন গোল দিল লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপ বাছাইয়ে আধিপত্য ধরে রেখে শীর্ষস্থানেই থাকল আর্জেন্টিনা।

বুয়েনস আইরেসের স্তাদিও মনুমেন্তালে শুক্রবার চিলিকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা। গোলগুলি করেছেন মার্ক আলিস্তের, হুলিয়ান আলভারেস ও পাওলো দিবালা।

আগেই টেবিলে শীর্ষে ছিল  বিশ্বচ্যাম্পিয়নরা। ৭ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সংহত করল আর্জেন্টিনা। পরের ম‍্যাচে আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালিস্ট কলম্বিয়ার মুখোমুখি হবে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top