শান্তিনিকেতন, ৬ সেপ্টেম্বর (হি.স.): এক ছাত্রীর অস্বাভাবিক ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল বিশ্বভারতীতে। মৃত ছাত্রীর নাম অনামিকা সিং। তিনি বিশ্ববিদ্যালয়ের শিল্প সদনের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি বারাণসীতে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, তিনি শান্তিনিকেতনের আম্রপালি গার্লস হোস্টেলে থাকতেন।বৃহস্পতিবার বিকেলে ওই হোস্টেল থেকে উদ্ধার হয় অনামিকার দেহ। আদতে বারাণসীর ওই বাসিন্দা আম্রপালি হস্টেলেরই আবাসিক ছিলেন। ছাত্রীর মৃত্যুর পর হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশ এবং বিশ্বভারতী প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পড়ুয়াদের একাংশ। রাতে পুলিশ আধিকারিক এবং বিশ্বভারতীর কর্মসচিব হোস্টেলে পৌঁছলে তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়।

হোস্টেলে রহস্যজনক মৃত্যু বিশ্বভারতীর ছাত্রীর, বিক্ষোভ পড়ুয়াদের
Releated Posts
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…


















