News Flash

  • Home
  • দিনের খবর
  • রেল প্ল্যাটফর্মে থুতু ফেললেই জরিমানা,  আয় বৃদ্ধি রেলের
Image

রেল প্ল্যাটফর্মে থুতু ফেললেই জরিমানা,  আয় বৃদ্ধি রেলের

কলকাতা, ৬ সেপ্টেম্বর  (হি. স. ) : সিগারেট বিক্রি ও ধূমপান আগেই নিষিদ্ধ ঘোষণা করা হয়। পূর্ব রেল কর্তৃপক্ষ, থুতু ফেললেই ৫০০ টাকা সর্বাধিক জরিমানা চালু করেছে। রেলওয়ে সুরক্ষা বাহিনী ওই কাজে পুরোদমে নেমেছে। মূল উদ্দেশ্য – রেল স্টেশন ও তৎসংলগ্ন চত্বর জুড়ে পরিষ্কার ও পরিচ্ছন্নতা বজায় রাখা। সেইসঙ্গে স্বাস্থ্য কর পরিবেশ সুনিশ্চিত করা অন্যতম লক্ষ্য। আইন অমান্য কারীদের থেকে ফাইন বাদ অর্থ আদায় করে তাদের মানি ভ্যালু রিসিপ্ট সংক্ষেপে (MVR) তৎক্ষণাৎ দেওয়া হবে। উল্লেখ্য, গত ২৪ জুলাই এই নিয়ম বলবৎ করেছে রেল। জুলাই থেকে আগস্ট, চলতি মাসে এই নতুন সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই রেল কর্তৃপক্ষ সাড়ে পাঁচ হাজার আইন অমান্যকারী ধূমপানকারীদের থেকে এগারো লাখ টাকার বেশি রাজস্ব বাবদ আদায় করেছে। আবর্জনা ফেলার দায়ে ১২,২১,৭০০ টাকা জরিমানা বাবদ আদায় করেছে রেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, জরিমানা থেকে আয় ট্রেজারিতে জমা হবে। রেল পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি সংরক্ষণের কাজে ব্যবহার করা যাবে।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top