News Flash

  • Home
  • দেশ
  • জম্মু ও কাশ্মীর ভোটের নির্বাচনী ইস্তেহার প্রকাশ বিজেপির, এনসি-কে তোপ অমিত শাহের
Image

জম্মু ও কাশ্মীর ভোটের নির্বাচনী ইস্তেহার প্রকাশ বিজেপির, এনসি-কে তোপ অমিত শাহের

জম্মু, ৬ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। শুক্রবার জম্মুতে আসন্ন জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন অমিত শাহ। উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীর বিজেপির সভাপতি রবীন্দর রায়না-সহ দলের অন্যান্য নেতারা।  নির্বাচনী ইস্তেহার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। কাশ্মীরি পণ্ডিতদের জন্য পুনর্বাসন প্রকল্প নিয়ে বিজেপির ইস্তেহার সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “প্রকল্পটি খুবই বিশদ হবে। আমরা সম্পূর্ণ পুনর্বাসনের জন্য দেখব। অনেক কাশ্মীরি পণ্ডিত এবং শিখ সম্প্রদায়ের লোকজন যারা সন্ত্রাসবাদের সময় চলে গিয়েছিল। তাদের সম্পত্তি বিক্রি করতে বাধ্য করা হয়েছিল। আমরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। প্রায় ৬০০০ জনের পুনর্বাসনের কাজ শেষ করার দিকে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ‘মা সম্মান যোজনা’ নিয়ে আসব প্রতি বছর, প্রতিটি পরিবারের বয়স্ক মহিলাকে ১৮ হাজার টাকা দেওয়ার জন্য… আমরা উজ্জ্বলা প্রকল্পের অধীনে প্রতি বছর দু’টি বিনামূল্যে সিলিন্ডার দেব। ” অমিত শাহ বলেছেন, “আমি এনসি (ন্যাশনাল কনফারেন্স)–এর এজেন্ডা দেখেছি। আমি কংগ্রেসকে নীরবে এনসি-র এজেন্ডাকে সমর্থন করতেও দেখেছি। কিন্তু, আমি দেশকে বলতে চাই ৩৭০ অনুচ্ছেদ ইতিহাস, এটি কখনওই ফিরে আসবে না এবং আমরা এটা হতে দেব না।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top