News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ত্রী সুধাংশু দাসের বিতর্কিত মন্তব্য ঘিরে প্রতিবাদ করায় বিরোধী দলনেতার বাড়ির সামনে বিক্ষোভ বিজেপি-র
Image

মন্ত্রী সুধাংশু দাসের বিতর্কিত মন্তব্য ঘিরে প্রতিবাদ করায় বিরোধী দলনেতার বাড়ির সামনে বিক্ষোভ বিজেপি-র

আগরতলা, ৬ সেপ্টেম্বর: মন্ত্রী সুধাংশু দাসের সাম্প্রদায়িক মন্তব্য ঘিরে প্রতিবাদ করায় আজ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা।

প্রসঙ্গত, গত ২ আগস্ট মন্ত্রী সুধাংশু দাসের সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক মন্তব্যকে ঘিরে রাজ্যজুড়ে সমালোচনা শুরু হয়েছিল। সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী মন্ত্রীর এই বিবৃতির তীব্র নিন্দা করেছিল। পাশাশপাশি, এই মন্তব্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে উস্কানীমূলক। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা উৎসাহিত হবে। তাছাড়া, সিপিআইএমের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সরকার এবং পুলিশ প্রশাসনের দিক থেকে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

আজ এরই প্রতিবাদে সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বাসভবনের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপির কর্মী সর্মথকরা। বিজেপির এক নেতা জানিয়েছেন, গত কিছু দিন আগে সামাজিক মাধ্যমে মন্ত্রী সুধাংশু দাস একটি মন্তব্য করেছিলেন। তার প্রতিবাদে মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছিল সিপিএমের বিধায়করা। তাঁর প্রশ্ন রাহুল গান্ধি যখন বলেছিল হিন্দুরা হিংস্র হয় তখন কেন সিপিএম বিরোধীতা করে নি। এরই প্রতিবাদে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে কালো পতাকা দেখানো হয়েছে। ভারতবর্ষে থাকতে হলে হিন্দু বিরোধীতা করলে চলবে না।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top