News Flash

  • Home
  • খেলা
  •  অনূর্ধ্ব ১৭ রাজ্য ভলিবল পশ্চিম জেলার দল ঘোষণা  

 অনূর্ধ্ব ১৭ রাজ্য ভলিবল পশ্চিম জেলার দল ঘোষণা  

ক্রীড়া প্রতিনিধি আগরতলা।ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড  আয়োজিত বয়স ভিত্তিক বিভিন্ন ইভেন্টের রাজ্য আসরকে সামনে রেখে জেলাভিত্তিক দল গঠনের লক্ষ্যে চলছে এখন প্রতিযোগিতা। আগরতলা উমাকান্ত একাডেমী ভলিবল মাঠে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব ১৭ ভলিবলের পশ্চিম জেলা ভিত্তিক লড়াই। তাতে বালক ও বালিকা উভয় বিভাগেই চ্যাম্পিয়ন এর শিরোপা পেল সদর। বালক বিভাগে ২৬- ২৪, ২৬- ২৪ পয়েন্টের ব্যবধানে মোহনপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সদর। অপরদিকে বালিকা বিভাগে ২৫-৭, ২৫ -৫ ব্যবধানে মোহনপুরকে হারিয়ে ফাইনালে সেরা হয় সদর। দুই বিভাগের চূড়ান্ত লড়াই শেষ হবার পর রাজ্যভিত্তিক আসরের জন্য গঠিত হয় পশ্চিম জেলা দল। তাতে ঘোষিত বালক দলটি হলো জয়দীপ দেবনাথ, মোঃ রাসেল আহমেদ, পুষ্কর দাস, বিশাল ঘোষ, সঞ্জীব দে ,অরবিন পাল, ইউবা দেববর্মা, রুহিত দেববর্মা, মুক্তাঙ দেববর্মা। দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে শুভদীপ সরকার ও ঈশান দেববর্মাকে। প্রশিক্ষক সুভাষ ঋষি দাস। ঘোষিত বালিকা দলটি হল তানিয়া সরকার, সাগরিকা দাস, সায়ন্তি পাল, তিশা সাহা, সুনিতা পাল, সায়ন্তি কর, অর্পিতা দাস ডলি পাল, সুপ্রিয়া পাল।

Releated Posts

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top