News Flash

  • Home
  • দেশ
  • সিঙ্গাপুরের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ক্ষেত্রের অগ্রণী সংস্থা এ ই এম পরিদর্শন করেছেন পরিদর্শনে প্রধানমন্ত্রী
Image

সিঙ্গাপুরের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ক্ষেত্রের অগ্রণী সংস্থা এ ই এম পরিদর্শন করেছেন পরিদর্শনে প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ০৫ সেপ্টেম্বর ৷৷ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী মিঃ লরেন্স ওয়াং-এর সঙ্গে আজ সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ক্ষেত্রের একটি অগ্রণী সংস্থা এ ইএম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । গ্লোবাল সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে এইএম-এর ভূমিকা, ভারতের জন্য এইএম-এর ভূমিকা এবং পরিকল্পনা সম্পর্কে উভয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। সিঙ্গাপুর সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের উন্নয়ন এবং ভারতের সাথে সহযোগিতার সুযোগ সম্পর্কে একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেছেন৷ এই ক্ষেত্রের আরও কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা এই সময়ে উপস্থিত ছিলেন। সিঙ্গাপুরের সেমিকন্ডাক্টর সংস্থাগুলিকে ২০২৪ সালের ১১-১৩ সেপ্টেম্বর গ্রেটার নয়ডায় অনুষ্ঠিত সেমিকন ইন্ডিয়া প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
ভারতে সেমিকন্ডাক্টর উৎপাদন শিল্প ঘিরে এক বাস্তুতন্ত্র গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে সিঙ্গাপুরের সামর্থের কথা বিবেচনা করে উভয় পক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারের সিদ্ধান্ত নিয়েছে। ভারত-সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকের দ্বিতীয় বৈঠকে উভয় পক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির স্তম্ভ হিসাবে সেমিকন্ডাক্টরের উপর দৃষ্টি নিবদ্ধ করে অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিংকে যুক্ত করতে সম্মত হয়েছে। উভয় পক্ষই ভারত-সিঙ্গাপুর সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম পার্টনারশিপ সম্পর্কিত সমঝোতাপত্র সম্পাদন করেছে।
এই কেন্দ্রে ওড়িশার ওয়ার্ল্ড স্কিল সেন্টারে সিঙ্গাপুরে প্রশিক্ষণরত ভারতীয় ইন্টার্ন, সিআইআই-এন্টারপ্রাইজ সিঙ্গাপুর ইন্ডিয়া রেডি ট্যালেন্ট প্রোগ্রামের আওতায় ভারত সফরকারী সিঙ্গাপুরের ইন্টার্ন এবং এইএম-এ কর্মরত ভারতীয় ইঞ্জিনিয়ারদের সঙ্গেও মতবিনিময় করেছেন দুই প্রধানমন্ত্রী।
দুই দেশের প্রধানমন্ত্রীর এই সফর এই ক্ষেত্রে সহযোগিতা বিকাশের জন্য পারস্পরিক প্রতিশ্রুতির একটি প্রতিফলন। এই সফরে তাঁর সঙ্গে সামিল হওয়ার জন্য প্রধানমন্ত্রী ওং-এর বিশেষ প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী মোদী।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top