News Flash

  • Home
  • প্রধান খবর
  • বীরভূমে ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ায় গৃহবধূ ও ঠাকুমাকে কুপিয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত যুবকের আত্মহত্যা
Image

বীরভূমে ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ায় গৃহবধূ ও ঠাকুমাকে কুপিয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত যুবকের আত্মহত্যা

বীরভূম, ৫ সেপ্টেম্বর (হি.স.): বীরভূমের মল্লারপুর থানার বড়গাঁ গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে বাধা পেয়ে গৃহবধূ এবং তার ঠাকুমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত উৎপল মণ্ডল নামে ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে জানা গেছে। তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে গ্রামের একটি গাছ থেকে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে বড়গাঁ গ্রামের এক গৃহবধূ তার সন্তানের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। সেই সময় উৎপল মণ্ডল নামে ওই যুবক গৃহবধূর ঘরে প্রবেশ করে এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূ বাধা দিলে, উৎপল মণ্ডল তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আঘাত করে। গৃহবধূর চিৎকার শুনে তার ঠাকুমা ছুটে এলে তাকেও উৎপল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

পরে, বৃহস্পতিবার সকালে গ্রামের একটি গাছে উৎপল মণ্ডলের ঝুলন্ত দেহ দেখতে পায় গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, গৃহবধূ ও তার ঠাকুমাকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার পর গ্রামজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হওয়ার পর আত্মগ্লানিতে অভিযুক্ত যুবক আত্মহত্যা করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত বিভিন্ন তথ্য এবং প্রমাণ সংগ্রহ করে মামলার অগ্রগতির চেষ্টা চলছে।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top