News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাত সকালে রক্তাক্ত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, খুনের আশঙ্কা 
Image

সাত সকালে রক্তাক্ত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, খুনের আশঙ্কা 

আগরতলা, ৫ সেপ্টেম্বর: সাত সকালে রক্তাক্ত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় জিবি ফাঁড়ির অধীন ইন্দ্রনগর হাইস্কুল সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্ত্রীর দাবি, স্বামীকে খুন করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।  

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সাত সকালে জিবি ফাঁড়ির অধীন ইন্দ্রনগর হাইস্কুলের সংলগ্ন এলাকার স্হানীয়রা মনিষ দেবের (৪৫) মৃতদেহ দেখতে পান। সাথে সাথে তাঁরা পরিবারের সদস্যদের এবং পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়েছে। 

এদিকে মৃতের স্ত্রী জানিয়েছেন, গতকাল কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেড়িয়ে গিয়েছিলেন মনিষ। তারপর তাকে অনেক খোঁজাখুজির পর তার হদিশ পাওয়া যায়নি। তিনি ব্যবসায়িক ছিলেন। ওই ব্যবসার সাথে তার ইন্দ্রজিৎ দেব, সুজিত দেব এবং দুলাল মিয়া যুক্ত ছিলেন। প্রতিদিন তাদের সাথেই মদের আসরে বসতেন। কিছু দিন আগে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে ইন্দ্রজিৎ দেব, সুজিত দেব এবং দুলাল মিয়ার সাথে বচসা হয়েছিল।  আজ সকালেই তার মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁর অভিযোগ, তারাই পরিকল্পিতভাবে স্বামীকে খুন করেছে। 

এদিকে, এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে ইন্দ্রনগর হাইস্কুল সংলগ্ন এলাকায় মনিষ দেবের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ ওই ঘটনার তদন্তে নেমেছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। 

Releated Posts

শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে সস্ত্রীক পূজা দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ আগস্ট: পবিত্র শ্রাবণ মাসের কৃষ্ণ চতুর্থী তিথি উপলক্ষে রবিবার পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর মহকুমার তারকেশ্বর…

ByByReshmi Debnath Aug 2, 2026

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top