News Flash

  • Home
  • খেলা
  • ব্যালন ডি’অর : ২০০৩ সালের পর মনোনয়ন পেলেন না মেসি ও রোনাল্ডো
Image

ব্যালন ডি’অর : ২০০৩ সালের পর মনোনয়ন পেলেন না মেসি ও রোনাল্ডো

কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি.স.):  লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হীন এবারের ব্যালন ডি’অর-এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। ৩০ জনের এই সংক্ষিপ্ত তালিকায় গতবার জায়গা হারিয়েছিলেন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার জায়গা পেলেন না রেকর্ড ৮ বারের জয়ী মহাতারকা লিওনেল মেসি। ২০০৩ সালের পর এই প্রথম এই দুই মহাতারকা মনোনয়ন পেলেন না।২০০৮ সাল থেকে এখনও পর্যন্ত মাত্র দু’বার এই দু’জন পাননি ব্যালন ডি’অর। ২০১৮ সালে লুকা মদরিচ ও ২০২২ সালে করিম বেনজেমা পেয়েছিলেন এই পুরস্কার। মেসি ও রোনাল্ডোকে ছাড়াই নতুন ফুটবল বিশ্বের পদযাত্রা শুরু হল। এ বছর নতুন কারোর হাতে উঠবে সোনালী গোলকটি।

ব্যালন ডি’অর ২০২৪ এর জন্য মনোনীত ৩০ পুরুষ ফুটবলার-

এমিলিয়ানো মার্তিনেজ, জুড বেলিংহাম, ফিল ফোডেন, ফেডেরিকো ভালভার্দে, রুবেন দিয়াস,আর্লিং হালান্ড, নিকো উইলিয়ামস, গ্রানিত শাকা, আরতেম ডোভবিক, টনি ক্রুস,ভিনিসিয়ুস জুনিয়র, দানি ওলমো, ফ্লোরিয়ান উইর্টজ, মারটিন ওডেগার্ড, ম্যাট হামেলস,কোল পালমার, হ্যারি কেইন, রদ্রি, ডেকলান রাইস, ভিতিনহা, লামিন ইয়ামাল, দানি কারভাহাল, উইলিয়াম সালিবা, বুকায়ো সাকা, হাকান কালহানগলু, কিলিয়ান এমবাপ্পে, আন্তোনিও রুদিগার, আদেমোলা লুকম্যান, আলেহান্দ্রো গ্রিমালডো এবং লাউতারো মার্তিনেজ।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top