News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাহুল গান্ধী সমীপে ভিনেশ ও বজরং, জল্পনা রাজনৈতিক মহলে
Image

রাহুল গান্ধী সমীপে ভিনেশ ও বজরং, জল্পনা রাজনৈতিক মহলে

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): হরিয়ানায় বিধানসভা নির্বাচন আসন্ন, এই আবহে বুধবার কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া। কংগ্রেসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিনেশ ও বজরং-এর সঙ্গে রাহুল গান্ধীর একটি ছবি আপলোড করে জানানো হয়, রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিনেশ ও বজরং পুনিয়া। কেন এই সাক্ষাৎ, তা জানা যায়নি। তবে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের পরই কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গেও সাক্ষাৎ করেন ভিনেশ ও বজরং। সূত্রের খবর, হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ভিনেশ ও বজরং। কংগ্রেসের টিকিটেই তাঁরা ভোটে লড়বেন।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top