News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃণমূলের লাভলির বিরুদ্ধে মামলার অনুমতি দিলো হাই কোর্ট
Image

তৃণমূলের লাভলির বিরুদ্ধে মামলার অনুমতি দিলো হাই কোর্ট

কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি.স.): তৃণমূলের বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বুধবার আদালত লাভলির বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা।

সম্প্রতি লাভলির করা একটি ‘বদলা’ মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেই মন্তব্যের জন্যই সোনারপুর দক্ষিণের বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক মামলাকারী।

রবিবার এক প্রতিবাদ সভায় যোগ দিয়েছিবলে ‘জলনুপূর’ সিরিয়াল খ্যাত লাভলি মৈত্র। বলেন, “দিনের পর দিন আন্দোলনের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। গরিব মানুষ যারা চিকিৎসার জন্য আসে, যারা গ্রামবাংলা থেকে আসে, যারা প্রান্তিক এলাকা থেকে আসে, যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই প্রাইভেট হাসপাতালে গিয়ে, আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।”

লাভলি বলেছিলেন, “কোনও চিকিৎসা হচ্ছে না। এরা মানবিক? এরা মানুষ? কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা।” এর পরই তাঁকে সতর্ক করেছিল তৃণমূল।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top