News Flash

  • Home
  • দিনের খবর
  • বিনীতের পদত্যাগ চেয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ, গৃহীত হলো না
Image

বিনীতের পদত্যাগ চেয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ, গৃহীত হলো না

কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি.স.) : কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন এক আইনজীবী। যদিও মামলাটি গৃহিত হয়নি।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অমৃতা পান্ডে। আইনজীবীর বক্তব্য, আর জি কর কাণ্ডের মৃতার নাম প্রকাশ্যে বলেছেন পুলিশ কমিশনার। তাই তাঁকে পদ থেকে সরানো হোক।

প্রধান বিচারপতি জানান, ”এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। সেখানে গিয়ে আপনারা বলুন। সংবাদমাধ্যমে দেখলাম কেন্দ্রীয় সরকার মামলায় যুক্ত হতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন করবে। সেখানে কী হয় দেখা যাক, তার পরেই আদালত বিষয়টি নিয়ে বিবেচনা করবে।”

প্রসঙ্গত, যাঁর পদত্যাগ দাবি, তাঁর কাছেই সেই দাবিতে মঙ্গলবার স্মারকলিপি তুলে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা৷ কলকাতা পুলিশের কোনও নগরপালের অতীতে এমন অভিজ্ঞতা হয়েছে কি না, তা বলা কঠিন৷ কিন্তু জুনিয়র চিকিৎসকদের থেকে নিজের পদত্যাগের দাবিতে লেখা স্মারকলিপি গ্রহণ করে অবশ্য বিনীত গোয়েল জানিয়ে দিলেন, আর জি কর কাণ্ডে তাঁর নিজের ভূমিকায় তিনি সন্তুষ্ট৷

Releated Posts

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top