News Flash

  • Home
  • দিনের খবর
  • কোনও মেয়ের অগ্রগতিতে বাধা সৃষ্টি হলে তা দেশের উন্নয়নের গতিও কমিয়ে দেয় : রাষ্ট্রপতি
Image

কোনও মেয়ের অগ্রগতিতে বাধা সৃষ্টি হলে তা দেশের উন্নয়নের গতিও কমিয়ে দেয় : রাষ্ট্রপতি

উদগীর, ৪ সেপ্টেম্বর (হি.স.): কোনও মেয়ের অগ্রগতিতে বাধা সৃষ্টি হলে তা সমাজ ও দেশের উন্নয়নের গতিও কমিয়ে দেয়। মেয়েদের প্রগতিতে জোর দেওয়ার আহ্বান জানিয়ে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিধবার উদগীরে মহারাষ্ট্র সরকারের ‘শাসন আপল্যা দারি’ এবং ‘মুখ্যমন্ত্রী মাঝি লেড়কি বেহন যোজনা’-এর সুবিধাভোগীদের এক অনুষ্ঠানে অংশ নেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, মেয়ের অগ্রগতিতে যে কোনও বাধা সমাজ ও দেশের উন্নয়নের গতিকেও কমিয়ে দেয়।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশ ও সমাজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তরুণ-তরুণীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দক্ষতা ও আত্মবিশ্বাস থাকতে হবে। রাষ্ট্রপতি আরও বলেছেন, প্রতিটি কন্যা নিজের পথে বাধা অতিক্রম করে, অসুবিধার সঙ্গে লড়াই করে এবং নিজের লক্ষ্যে পৌঁছয়। তাঁদের অগ্রগতিতে যে কোনও বাধা সৃষ্টি হলে তা সমাজ ও দেশের উন্নয়নের গতিও কমিয়ে দেয়। রাষ্ট্রপতির কথায়, দেশের ইতিহাসে মহারাষ্ট্রের নারীদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top