News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই কমান্ডো গাড়ি খাদে, আহত দশ
Image

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই কমান্ডো গাড়ি খাদে, আহত দশ

আগরতলা ৪ সেপ্টেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই কমান্ডো গাড়ি খাদে পড়ে যায়। ওই দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দশ জন যাত্রী। সাথে সাথে দমকলবাহিনী তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, আজ ভোর পাঁচটা নাগাদ উদয়পুর মহকুমাধীন কিল্লা দার্জিলিং থুমবাড়ি এলাকায় বাক নেওয়ার  সময় একটি কমান্ডো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তাতে গুরুতর আহত হয়েছেন দশজন যাত্রী। বিকট শব্দ শুনতে পেয়ে আশে পাশের স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। সাথে সাথে তাঁরা দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মী আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে গোমতী জেলা হাসপাতালে এবং বাকিদের কিল্লা প্রাথমিক হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে।

এবিষয়ে প্রত্যক্ষদর্শীদের দাবি, কমান্ডো গাড়িতে প্রায় তেরো জন যাত্রী ছিল। এর মধ্যে দশ জন আহত হয়েছে।

ReplyForwardAdd reaction

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top