News Flash

  • Home
  • দেশ
  • আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ, প্রতিবাদে বালুরঘাট বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির
Image

আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ, প্রতিবাদে বালুরঘাট বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির

বালুরঘাট, ৪ সেপ্টেম্বর (হি.স.) : আর জি করের ঘটনা ও দক্ষিণ দিনাজপুর জেলায় একাধিক আদিবাসী মহিলাকে ধর্ষণ করার অভিযোগের প্রতিবাদে বালুরঘাট বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। বুধবার বালুরঘাট বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, যুব সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলার আটটি ব্লক অফিসের সামনে বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল বালুরঘাট বিডিও অফিস চত্বরে। এদিনের অবস্থান বিক্ষোভ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয়। বিজেপির দাবি, শুধু আর জি কর নয় দক্ষিণ দিনাজপুর জেলায় একের পর এক আদিবাসী মহিলা ও নাবালিকার ধর্ষণের ঘটনা সামনে আসছে। কিন্তু পুলিশ প্রশাসন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করছে না। এর প্রতিবাদও জানান বিজেপি নেতৃত্ব।

Releated Posts

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top