News Flash

  • Home
  • দেশ
  • ৮-দিনের সিবিআই হেফাজতে সন্দীপ, উঠলো চোর স্লোগান
Image

৮-দিনের সিবিআই হেফাজতে সন্দীপ, উঠলো চোর স্লোগান

কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ৮ দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত। তাঁকে ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আর্জি জানিয়েছিল সিবিআই। কিন্তু, ৮ দিনের সিবিআই হেফাজত দিয়েছে আদালত। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়, তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য আর্থিক দুর্নীতির মামলায় ধৃত সন্দীপকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এদিকে, মঙ্গলবার দুপুরে গাড়িতে চাপিয়ে সন্দীপকে নিজাম প্যালেসের সিবিআই দফতর থেকে বার করার সময় নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। সন্দীপের গাড়ি ঘিরে ধরে ‘চোর-চোর’ স্লোগান দিতে থাকেন কয়েকজন। সেই সব কাটিয়েই সন্দীপকে নিয়ে আদালতের উদ্দেশে রওনা দেন সিবিআই আধিকারিকেরা।  

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top