News Flash

  • Home
  • প্রধান খবর
  • শ্রীনগরের এলাহি বাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মা ও ছেলে আহত
Image

শ্রীনগরের এলাহি বাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মা ও ছেলে আহত

শ্রীনগর, ৩ সেপ্টেম্বর (হি.স.): শ্রীনগরের এলাহি বাগ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলে দু’জন আহত হয়েছেন। উভয়ের বাড়ি পঞ্জাবে। মঙ্গলবার সকালে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দুই পঞ্জাবের বাসিন্দা আহত হয়েছেন। আহতরা হলেন, পঞ্জাবের বাসিন্দা সারওয়া দেব ও তাঁর ছেলে রাকেশ কুমার।পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পরই এলাকায় পৌঁছয় দমকল। মা ও ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top