News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপি কার্যকর্তা কেন্দ্রীক দল, ভারত সর্বাগ্রে মূলমন্ত্র নিয়ে কাজ করে : নরেন্দ্র মোদী
Image

বিজেপি কার্যকর্তা কেন্দ্রীক দল, ভারত সর্বাগ্রে মূলমন্ত্র নিয়ে কাজ করে : নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.): বিজেপি কার্যকর্তা কেন্দ্রীক একটি দল, ভারত সর্বাগ্রে এই মূলমন্ত্র নিয়ে কাজ করে বিজেপি। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমি দলের প্রাথমিক সদস্যপদ পুনর্নবীকরণ করেছি এবং সমস্ত কর্মকর্তাকে তা করার জন্য অনুরোধ করছি।” মোদী লিখেছেন, “বিজেপি সদস্যতা ২০২৪ আন্দোলনের সময় আমি সর্বস্তরের মানুষকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাই। আপনি ৮৮০০০০২০২৪ নম্বরে একটি মিসড কল দিতে পারেন অথবা নমো অ্যাপের মাধ্যমে যোগ দিতে পারেন। একসঙ্গে আসুন একটি বিকশিত ভারত গড়ে তুলি।” উল্লেখ্য, নতুন দিল্লিতে সোমবারই বিজেপির সদর দফতরে সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top