পুণে, ৩ সেপ্টেম্বর (হি.স.): সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা উচিত। কারণ মেয়েরা দেশের উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার পুণে-তে সিম্বোসিস ইউনিভার্সিটির ২১-তম সমাবর্তন অনুষ্ঠানে লিঙ্গ সমতার উপরও জোর দিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টার প্রশংসা করেন রাষ্ট্রপতি। উল্লেখ্য, এগারোটি স্বর্ণপদক বিজয়ীদের মধ্যে ৮ জনই মেয়ে।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাবর্তন অনুষ্ঠানে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত মূল্যবোধ ভিত্তিক শিক্ষা প্রদান করা এবং শিক্ষার্থীদের সমাজের সংস্কৃতি ও চাহিদা বুঝতে সাহায্য করা। রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে নিজ নিজ দেশে মানবতার উন্নতিতে অবদান রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন এবং রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষামন্ত্রী চন্দ্রকান্ত পাটিল। ৮৫টি দেশের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন, যারা রাষ্ট্রপতিকে নিজ নিজ দেশের পতাকা উপহার দিয়েছেন।

সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা উচিত : রাষ্ট্রপতি
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















