News Flash

  • Home
  • দিনের খবর
  • মালদায় মাছের আড়ত থেকে ইলিশ চুরির অভিযোগে যুবক আটক
Image

মালদায় মাছের আড়ত থেকে ইলিশ চুরির অভিযোগে যুবক আটক

মালদা, ৩ সেপ্টেম্বর (হি.স.): মালদার কোতুয়ালি বাজারে মঙ্গলবার সকালে এক যুবককে মাছ চুরির অভিযোগে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। অভিযোগ উঠেছে, ওই যুবক মালদা শহরের রথবাড়ি মাছের আড়ত থেকে এক পেটি ইলিশ চুরি করে এনে কোতুয়ালি বাজারে বিক্রি করছিল। ধৃত যুবকের বাড়ি কোতুয়ালির আরাপুর এলাকায়।

স্থানীয় ব্যবসায়ীরা তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং দড়ি দিয়ে বেঁধে রাখেন। পরে ইংরেজবাজার থানার পুলিশ এসে তাকে এবং মাছের পেটিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ধৃত যুবক দাবি করেছে, সে মাছ চুরি করেনি বরং আড়তের বাইরে থেকে সাতশো টাকা দিয়ে মাছ কিনেছিল। পুলিশ ঘটনাটির সঠিক সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করেছে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top