News Flash

  • Home
  • প্রধান খবর
  • বর্ধমান মেডিকেল কলেজের ৩ চিকিৎসককে অনির্দিষ্টকালের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা
Image

বর্ধমান মেডিকেল কলেজের ৩ চিকিৎসককে অনির্দিষ্টকালের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা

বর্ধমান, ৩ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর কান্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন চিকিৎসককে অনির্দিষ্টকালের জন্য কলেজ ও হাসপাতাল চত্বরে প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে বর্ধমান মেডিকেল কলেজ কাউন্সিলের সঙ্গে ছাত্র এবং চিকিৎসকদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্ধমান শহরের নারায়ন দিঘী এলাকার বাসিন্দা এই তিন চিকিৎসকের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস, ভয়ভীতি প্রদর্শন এবং থ্রেট কালচারের অভিযোগ তুলেছেন ছাত্র এবং অন্যান্য চিকিৎসকরা। তাদের অভিযোগের ভিত্তিতেই কলেজ কাউন্সিল এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

সন্দীপ ঘোষের গ্রেফতার প্রসঙ্গে আন্দোলনরত চিকিৎসকরা জানিয়েছেন, সন্দীপ ঘোষের গ্রেফতার তাঁদের কাছে প্রত্যাশিত ছিল এবং এটি তাদের আন্দোলনের একটি বড় দাবি ছিল। এছাড়া, আরজি কর কান্ডের তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে এবং অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে।

এই মিটিংয়ে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায়, সুপার তাপস ঘোষ, এবং অন্যান্য কর্মকর্তারা। প্রিন্সিপাল ও সুপার ছাত্র ও চিকিৎসকদের অভিযোগ মেনে নিয়ে এই সিদ্ধান্তে সম্মতি দেন। বৈঠকের পর বর্ধমান মেডিকেল কলেজের বাইরে চিকিৎসক এবং ছাত্রছাত্রীরা ড. অভিক দে এবং ড. বিশাল সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top